নিজস্ব প্রতিবেদক :
তারুণ্যের কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করতে “তারুণ্যের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে সম্পৃক্ত করেই টেকসই উন্নয়ন সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, তৌকিকুল ইসলাম,সাজিদ হাসান বাবু,সাংবাদিক ওবায়দুল্লাহ বাদল,
আগা শাহিদ মিন্টু, সাইফুল ইসলাম মাসুম,মিজানুর রহমান, শাজাহান শোভন প্রমুখ।
মতবিনিময় সভাটির আয়োজন করে Young Educated Nationalist Group (YENG)।