মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

Reporter Name / ৩৯৫ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় তাইতুং কাউন্টিতে বুধবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দ্বীপরাষ্ট্রটির প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১১ দশমিক ৯ কিলোমিটার (৭.৩৯ মাইল) গভীরে।

তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পর মাত্রা কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য নির্ধারিত সীমায় পৌঁছায়নি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

তারও আগে ১৯৯৯ সালে দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ২ হাজারেরও বেশি মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD