মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

৬০ বছর বয়সে কত টাকার মালিক সালমান খান?

Reporter Name / ৩৭৭ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

বিনোদন ডেস্ক:

বলিউডের ‘ভাইজান’ সালমান খান—নামটির সঙ্গেই জড়িয়ে আছে জনপ্রিয়তা, ক্ষমতা ও বিতর্কের গল্প। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কখনো ‘প্রেম’, কখনো ‘রাধে’, আবার কখনো ‘টাইগার’ হয়ে বক্স অফিসে রাজত্ব করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও আজও তার নামের পাশে রয়ে গেছে ‘ব্যাচেলর’ তকমা।

৫৯ বছর পার করে সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন সালমান খান। শনিবার (২৭ ডিসেম্বর) ছিল তার ৬০তম জন্মদিন। পর্দায় পেশিবহুল শরীর আর স্টাইলিশ উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করা এই সুপারস্টার শুধু জনপ্রিয়তার দিক থেকেই নন, সম্পদের হিসাবেও বলিউডের শীর্ষ সারিতে অবস্থান করছেন। আনুমানিক প্রায় ২৯০০ কোটি টাকার সম্পদের মালিক তিনি।

ভক্তদের কৌতূহলের কেন্দ্রে থাকা সালমান খানের সম্পদের তালিকার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের বান্দ্রার বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে এখানেই বসবাস করছেন তিনি। দোতলা এই ভবনের নিচতলায় থাকেন সালমান নিজে এবং ওপরের তলায় তার বাবা-মা। বর্তমান বাজারমূল্যে বাড়িটির দাম প্রায় ১০০ কোটি টাকা। সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর নিরাপত্তা জোরদারে বাড়িটিতে বসানো হয়েছে বিশেষ বুলেটপ্রুফ কাচ।

চলচ্চিত্রপ্রতি সালমান খানের পারিশ্রমিক ১০০ থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত। পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ আয় করেন তিনি। নামী-দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও আসে মোটা অঙ্কের সম্মানী।

তবে সালমান শুধু বিলাসেই সীমাবদ্ধ নন। তার আয়ের একটি বড় অংশ ব্যয় হয় নিজ প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’–এর মাধ্যমে। এই সংস্থা দুস্থ মানুষের চিকিৎসা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিলাসবহুল জীবনের অংশ হিসেবে সালমানের রয়েছে ব্যক্তিগত ইয়ট, দামি সব গাড়ি এবং রাজকীয় আবাসন। নিজের ৫০তম জন্মদিনে প্রায় ৩ কোটি টাকা দিয়ে কেনা ইয়টে প্রায়ই বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাকে। তার গাড়ির সংগ্রহে রয়েছে অডি, বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের মতো নামকরা ব্র্যান্ড।

মুম্বাইয়ের ব্যস্ততা ছেড়ে নিরিবিলি সময় কাটাতে সালমান খান প্রায়ই যান পানভেলের খামারবাড়িতে। বোন অর্পিতার নামে নামকরণ করা ‘অর্পিতা ফার্মস’ ১৫০ একর জমির ওপর নির্মিত। এখানে রয়েছে সুইমিংপুল, পশু খামার ও বিস্তীর্ণ কৃষিজমি। অবসরে নিজেই কৃষিকাজে সময় দেন ভাইজান। এই ফার্মহাউসের মূল্য প্রায় ৮০ কোটি টাকা।

এ ছাড়া মুম্বাইয়ের কার্টার রোড, ওরলি এবং বিদেশে দুবাইতেও রয়েছে তার বিলাসবহুল আবাসন। সব মিলিয়ে ছয় দশকের জীবনে সালমান খান গড়ে তুলেছেন প্রায় ২৯০০ কোটি টাকার এক বিশাল সাম্রাজ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD