নিজস্ব প্রতিবেদক :
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব চান্দু গাজী বিদ্যানিকেতনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে প্রতিষ্ঠানের মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের আনন্দিত করে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শাহিনুর আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী তাপসী তন্ময় চৌধুরী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবী মৌ সরকার এবং আলহাজ্ব চান্দু গাজী বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সদস্য উর্মি সালাহ উদ্দিন। তাঁরা শিক্ষার্থীদের এমন আয়োজনের জন্য অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।