মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গণতন্ত্র উত্তরণে বাধা দিতে চক্রান্ত চলছে: ফখরুল

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

নতুন বাংলা অনলাইন ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করতে একটি মহল ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ বর্তমানে একটি ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে তিনি নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও জানান, রাজনৈতিক শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতা সম্পন্ন হয়েছে এবং বিষয়টি সময়মতো প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। সমঝোতাভুক্ত আসনগুলোতে বিএনপির প্রার্থী থাকবে না। ভবিষ্যতে আরও দলগুলোর সঙ্গে সমঝোতার তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD