মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুরে দুই চাকার যানবাহনের জন্য পৃথক লেন, রাস্তা-ফুটপাত দখলমুক্তের উদ্যোগ

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় মহানগরে দুই চাকার যানবাহনের জন্য পৃথক লেন চালু এবং রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এ সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সভায় যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

জানানো হয়, প্রধান সড়কগুলোতে মোটরসাইকেলসহ দুই চাকার যানবাহনের জন্য আলাদা লেন চালু করা হবে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং দুর্ঘটনা কমে। পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে থাকা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

প্রশাসক বলেন, গাজীপুরকে আধুনিক ও সুশৃঙ্খল নগরীতে গড়ে তুলতে এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, বর্জ্য প্রধান কর্মকর্তা সোহেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD