মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুর-২ আসনে রনির জয়ে মাঠে ছিলেন মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির বিজয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি।

নির্বাচন ঘোষণার পর থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় গণসংযোগ জোরদার করেন। বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। কেন্দ্রভিত্তিক টিম গঠন, কর্মীদের সমন্বয় এবং ভোটারদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষায় তার সরব উপস্থিতি ছিল নিয়মিত।

ভোটের দিন সকালে টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ডের টঙ্গী সরকারি হাসপাতাল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এরপর একাধিক কেন্দ্র পরিদর্শন করে ভোটের সার্বিক পরিস্থিতি খোঁজ নেন এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে উৎসাহিত করেন।

সরকার শাহনূর ইসলাম রনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের মূল শক্তি।
ফলাফল ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

দলীয় নেতারা বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার কর্তব্য।

দলীয় সূত্রের দাবি, তৃণমূল পর্যায়ের সুসংগঠিত প্রচার, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগই এ আসনে রনির বিজয় নিশ্চিত করেছে।ু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD