গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-২ আসনে টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার সন্দেহভাজন একজন ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে কার্ড দেখিয়ে গণনার মধ্যে বসিয়ে রাখছিলেন। এ খবর পেয়ে গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দীন ভাট দ্রুত কেন্দ্রে পৌঁছান।
ভোট কেন্দ্রের বাইরে পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি পুলিশ নির্দেশ অনুযায়ী কেন্দ্রে প্রবেশ করে ওই সন্দেহভাজন পর্যবেক্ষককে বের করে দেন। এর ফলে ভোট গণনার পরিবেশ স্বাভাবিক হয় এবং কেন্দ্রে শান্তিপূর্ণভাবে গণনা চালানো সম্ভব হয়।
হাজী জসিম উদ্দীন ভাট বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের অধিকার রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। যে কোনো অনিয়মের ক্ষেত্রে আমরা সরাসরি হস্তক্ষেপ করি।
স্থানীয় নেতারা জানান, জসিম উদ্দীনের তৎপরতা ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের উদ্যোগ নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হিসেবে গণ্য করা হচ্ছে।