মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুর-২ আসনে ধানের শীষের জয়ে নিরলসভাবে কাজ করছেন যুবদল নেতা শেখ মো. সুমন

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির বিজয়ের পেছনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা ছিল লক্ষণীয়। এ আসনে ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন।

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই তিনি এলাকায় প্রচার-প্রচারণায় জোর দেন। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান। দলীয় কর্মীদের সংগঠিত রাখা, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি নিশ্চিত করা এবং ভোটের দিন সার্বিক সমন্বয়ে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

ভোটের দিন ৫৪ নং ওয়ার্ডের মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি আশপাশের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শেখ মো. সুমন বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্য ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এ বিজয় সম্ভব হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল সবার প্রধান লক্ষ্য।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মাঠপর্যায়ে ধারাবাহিক যোগাযোগ ও সক্রিয় উপস্থিতি নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তৃণমূলের এই সমন্বিত উদ্যোগই শেষ পর্যন্ত ধানের শীষের জয়কে নিশ্চিত করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD