নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিরবিজয়ে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা তাঁতিদের সভাপতি মো.সোহেল সিদ্দিকী।
নির্বাচন ঘোষণার পর থেকেই তিনি গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেন। কেন্দ্রভিত্তিক টিম গঠন ও কর্মীদের সমন্বয়েও তিনি সক্রিয় ছিলেন।
ভোটের দিন সকালে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের ইউসেফ স্কুল কেন্দ্রে ভোট দেন সোহেল সিদ্দিকী। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের উৎসাহ দেন।
এ সময় টঙ্গী পশ্চিম থানা তাঁতিদের সভাপতি সোহেল সিদ্দিকী বলেন,ফলাফল ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও দলীয়ভাবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। দলীয় সূত্র বলছে, তৃণমূল পর্যায়ের সুসংগঠিত প্রচারই রনির বিজয়ের মূল ভিত্তি।