মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

প্রতিমন্ত্রী হচ্ছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত মোট ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ–এর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর–১ আসনে ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১০৪ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৬৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

ভোটের ফলাফলে দেখা যায়, বকশীগঞ্জ উপজেলা থেকে এম. রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন ৫৯ হাজার ৩৭৯ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলা থেকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১৮৯ ভোট। সব মিলিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৭৩ হাজারের বেশি।

প্রতিমন্ত্রী হিসেবে তার অন্তর্ভুক্তির খবরে জামালপুর–১ আসনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD