মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা, নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস

Reporter Name / ৪০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের কাছে, দেশের মাটিতে এবং জনগণের মাঝে ফিরে আসাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বাঁধভাঙা উল্লাস।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির নেতা-কর্মীরা ফুল, ব্যানার ও প্লাকার্ড হাতে সড়কের দুই পাশে অবস্থান নেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’সহ নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের সড়কে অবস্থান নেন। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা খিলক্ষেত থেকে ৩০০ ফিট এলাকার সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান করেন।

দীর্ঘ নির্বাসন শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা এটিকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD