মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে ধানের শীষের প্রচারণায় ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হোসেন মোহাম্মদ অভি

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল এলাকা থেকে শুরু হয়ে সাতাইশ চৌরাস্তা ঘুরে হিন্দুপাড়া প্রদক্ষিণ করে পুনরায় খরতৈল এলাকায় এসে মিছিলটি শেষ হয়। পরে খরতৈল এলাকায় প্রার্থীর কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ অভি (বাদশা)।

সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জনগণ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরে পেতেই আজ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হবে।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মিছিলে ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD