মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে বি.এম শামীমের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name / ৪৪৮ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি এম শামীমের উদ্যোগে শুক্রবার বিকেলে টঙ্গীর ৪৫ নং ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

প্রচারণাটি বউ বাজার থেকে শুরু হয়ে তুরাগ বাজার, জোড়া খাম্বা, সরকার বাড়ি, গাজী বাড়ি রোড, কালভার্ট, নদী বন্দর রোড, মিরাশ পাড়া, জামাই বাজার, হাজী পাড়া, আঙ্গুরের টেক, ভূইয়া পাড়া ঘুরে পুনরায় বউ বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক আহ্বায়ক রেমন সরকার, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, কাজী ফয়েজ, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাপ্পি, টঙ্গী পূর্ব থানা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বিএনপি নেতা লিটন শেখ, বিল্লাল, জনি, নাজমুল মোল্লা, যুবদল নেতা মাসুদ খান, মো. সুমন মোল্লা, মৎস্যজীবী দলের নেতা মো. বশির মাতব্বর, যুবদল নেতা নুর আলম, আরিফ ইশতিয়াক এবং ছাত্রদল নেতা রাসেল হাওলাদার দিপু কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বিএনপি নেতা বি. এম শামিম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD