মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে ব্যবসায়ীদের সঙ্গে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১২৬ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গীতে ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নং ওয়ার্ডে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

এ সময় মো. ইউনুস খন্দকারের সভাপতিত্বে এবং সাব্বির হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাউসার প্রধান, আব্দুল গাফফার, রেজাসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এবং এলাকার ব্যবসায়ীরা।

বক্তব্যে প্রধান অতিথি নাজমুল হোসেন মন্ডল বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও হয়রানির শিকার। বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার আহ্বান জানান।

উঠান বৈঠক শেষে ব্যবসায়ীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD