মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে ধানের শীষের পক্ষে যুবদল নেতা সুমন লস্করের নেতৃত্বে বিশাল মিছিল

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিমের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন টঙ্গীর ৫১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী খাইরুল ইসলাম (সুমন লস্কর)।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে একটি বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন যুবদল নেতা খাইরুল ইসলাম (সুমন লস্কর)। মিছিলটি ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা খাইরুল ইসলাম (সুমন লস্কর) বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে বিএনপি জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে এবং এই আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।
মিছিলে স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD