মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে ধানের শীষের গণমিছিলে সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে বিশাল মিছিল

Reporter Name / ১৯৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন ব্যাপক সাড়া ফেলেছে। এই গণমিছিলে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগ দেয়, যা পুরো কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর আশরাফ সেতুর সামনে শ্রমিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। পরে তারা একত্রিত হয়ে রনির নেতৃত্বাধীন মূল গণমিছিলে যোগ দেন।

মিছিলটি টঙ্গী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অংশবিশেষ প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তা হয়ে গাজীপুর সদরের দিকে অগ্রসর হয়।

এ সময় আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ ভোটাধিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই শ্রমিক দল আজ রাজপথে নেমেছে। তিনি বলেন, গাজীপুরের শ্রমিক সমাজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর-২ আসনে গণমানুষের জাগরণ সৃষ্টি হয়েছে, যা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের স্পষ্ট বার্তা দিচ্ছে।

সব মিলিয়ে টঙ্গীতে অনুষ্ঠিত এই গণমিছিল গাজীপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের দৃশ্যমান প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD