মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে হেরোইন ও ইয়াবাসহ ১৬ জন গ্রেফতার

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আরিচপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর লোহার ব্রিজ সংলগ্ন স্থান থেকে মামুন খান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে উত্তর আউচপাড়া এলাকায় এশিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে শফিক হোসেন (৪৭) ও নাহিদা আক্তার (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ৩০০ পিস ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

এছাড়া অন্যান্য অভিযানে ২০ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয় এবং সন্দেহভাজন ১০ জন মাদকসেবীকেও গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।এবং পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD