মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে জমি নিয়ে বিরোধে দখলচেষ্টা ও হুমকি, থানায় অভিযোগ

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দখলচেষ্টা, হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইষ্টফুলপুর গ্রামের বাসিন্দা মো. সাকিবুল ইসলাম সুজন (৩২) বর্তমানে টঙ্গীর বড়দেওড়া আদর্শপাড়া এলাকায় বসবাস করেন।

ভুক্তভোগী সুজন বলেন, আমার মরহুম বাবা ২০১৩ এই জমিটি অভিযুক্ত শাহজাহানের কাছ থেকে প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের রাস্তাসহ ক্রয় করেন। কিন্তু বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের শত্রুতা করে আসছেন ।

তিনি আরও বলেন, বিবাদী মো. শাহজাহান (৪০), রুবেল আক্তার (২৬), মো. গোলাম নাহার (৩৫)সহ অজ্ঞাত আরও ৮-১০ জন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং তার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

ভুক্তভোগীর দাবি, তিনি এবিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। সর্বশেষ আজ ১৭ আগস্ট সকালে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং তাকে ও তার ছোট ভাই আতিউল ইসলাম রনিকে গালিগালাজ করে। এ সময় তাদের মারধরেরও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আরোও জানান, স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

অভিযুক্ত মো. শাহজাহানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD