মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:০১ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা ও পঞ্চবটি এলাকার বাসিন্দা মিতু আক্তার (২৪) ও শারমিন (১৯) নামে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার বাদী মাহবুবুল আলম ভূঁইয়া জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD