মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৩

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোটসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামের একটি ভবনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

র‌্যাব জানায়, অভিযানে জালনোট তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, ল্যাপটপ, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, কেমিক্যাল, বিশেষ কাগজসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও বাজারজাত করার কথা স্বীকার করেছে।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী মামলা করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD