স্টাফ রিপোর্টার :
গাজীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো ইসরাইল হাওলাদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পুলিশ কর্মকর্তারা বলেন, জনসম্পৃক্ততা ও নাগরিক সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের সঙ্গে সমন্বয় রেখে অপরাধ দমন ও নিরাপদ নগর গড়তে কাজ করে যাচ্ছে।
সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো।