মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে রিভলবার উদ্ধার, যুবক গ্রেপ্তার

Reporter Name / ১১৮ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে অবৈধ অস্ত্র উদ্ধারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার গার্লস স্কুল সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইজাজুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ইজাজুল ইসলামকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে রাতেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।এ ঘটনায় অবৈধ অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD