স্টাফ রিপোর্টার :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় নিয়মিত মামলার আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে টঙ্গী বাজার এলাকা, আব্দুল্লাহপুরসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – সানজু (২২), মো. নাঈম (১৯), ইসমাইল হোসেন (৩৮), মো. জাহাঙ্গীর (২৯), সুমন (২৪), মো. কামাল হোসেন (২০), সিয়াম আহাম্মেদ (১৮), মো. রাহাত মিয়া (২৬), মো. সজিব হাসান (৩৮), রেজাউল (৪১), মো. আদিল (২৮) ও সাইফুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার আসামি এবং কয়েকজন সন্দেহভাজন অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত নিরাপদ রাখতে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।