মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঈদযাত্রা নিরাপদ রাখতে টঙ্গী পশ্চিম থানার অভিযান, ৯ জন গ্রেপ্তার

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাতের অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাজু, মো. রাসেল (২২), মো. শাহীন (১৯), মো. রাকিব হোসেন (২২), মো. রনি হোসেন (২২), মো. রনি হামিদ (২২), নাঈম আব্বাস (২৬), মো. মোখলেছুর রহমান (২১) ও মো. হৃদয় মিয়া (১৯)।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD