মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

জুতার ভেতরে লুকানো ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার, গাজীপুরে দুই নারী গ্রেপ্তার

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালীগঞ্জে জুতার ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার করুয়াতলী এলাকার বাসিন্দা মোসা. সুবর্ণা আক্তার (৩৫) ও মিনারা বেগম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ২০০ পিস করে মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, এটি একটি কৌশলী পাচার পদ্ধতি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক পাচার চক্রের সদস্য।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক দুই নারীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD