মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় গাজীপুর মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল

Reporter Name / ৩০০ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৬:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।

শুক্রবার বিকালে গাজীপুর মহানগর বিএনপির পার্টি অফিসে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সহ সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুল রহমানসহ থানা, কলেজ ও ওয়েব ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার রাজনৈতিক অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। নেতাকর্মীরা তার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD